নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা পোল্ট্রি বোঝাই পিকআপ ভ্যানের , ঘটনায় গুরুত্বর আহত ১ যুবতী। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন এশিয়ান হাইওয়ে ওভারব্রিজ এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, পানিট্যাঙ্কি সংলগ্ন গৌরসিংজোতে যাত্রী তুলেছিল একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ
হারিয়ে খড়িবাড়ির দিক থেকে আসা পোল্ট্রি বোঝাই পিকআপ ভ্যানটি বাসের পিছনে এবং এক যুবতীকে ধাক্কা দেয়। স্থানীয়রা ছুটে এসে আহত যুবতীকে উদ্ধার করে নক্সালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আহত যুবতীর নাম চন্দনা রায়, গৌরসিংজোতের বাসিন্দা । অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।







