রাঙাপানি রেলওয়ে লেভেল ক্রসিংয়ের রোড ওভারব্রিজের শিলান্যাস

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ফাঁসিদেওয়ার রাঙাপানি রেলওয়ে লেভেল ক্রসিংয়ের রোড ওভারব্রিজের শিলান্যাস করলেন দার্জিলিং সাংসদ রাজু বিস্তা! ৭০ কোটি টাকা ব্যয়ে এই রোড ওভারব্রিজ (আর‌ওবি) কাজ শুরু হচ্ছে। মাটিগাড়া ও চটহাট রাজ্য সড়কে সাধারণ মানুষের যন্ত্রণার কারণ ছিলো এই লেভেল ক্রসিং। এর জেরে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাওয়ার রাস্তায় দীর্ঘক্ষন আটকে থাকতে হতো রোগী, অ্যাম্বুলেন্স সহ নিত্য যাত্রীদের। বর্তমানে এনজপি রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই লেভেল ক্রসিং অধিকাংশ সময় বন্ধ থাকে। যার জেরে চরম অসুবিধার সম্মুখীন হতে হতো সাধারণ মানুষকে। এদিন শিলান্যাস হতেই খুশী স্থানীয়রা। এদিন ২ বিজেপি বিধায়ক ও কাটিহার ডিভিশনের ডিআর‌এমের উপস্থিতিতে এই শিলান্যাস করা হয়। ১ কিমি এই আর‌ওবি তৈরি হবে, যার দুই দিকে ৪৫০ মিটার করে থাকবে এবং মাঝখানে ১০০ মিটার হবে। আগামী দেড় বছরের মধ্যে এই কাজ শেষ হবে মত ডিআর‌এমের। সঙ্গে ২ পাশে সার্ভিস রোড থাকবে। এতে সুবিধা হবেই। অন্যদিকে সাংসদ জানান, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই কাজ হচ্ছে। নতুন বছরের এই উপহার পেয়েছেন এখানকার জনগন। ৭০ কোটি টাকায় এই আর‌ওবি তৈরি হচ্ছে। এর জেরে খড়িবাড়ি,ফাঁসিদেওয়া, শিলিগুড়ি, মাটিগাড়া ও ফুলবাড়ীর মানুষের উপকারে আসবে। রাজ্য সরকারের অসহযোগিতার জেরে এই কাজ হয়নি। প্রতিদিন ১লক্ষ টিভিইউ ইউনিট প্রতিনিয়ত চলাচল করা এই জায়গায় ওভারব্রিজ না থাকায় সমস্যা হয়। আগে রাজ্য সরকার ৫০ শতাংশ টাকা না দেওয়ায় কাজ হয়নি। এবার কেন্দ্রীয় সরকার পুরো টাকা দিচ্ছে। এর জেরে গোটা এলাকার সুবিধা হবে।

news portal development company in india
marketmystique