SIR ক্যাম্পে হয়রানির ছবি যখন ফুটে উঠেছে গোটা রাজ্যে জুড়ে!

SIR ক্যাম্পে হয়রানির ছবি যখন ফুটে উঠেছে গোটা রাজ্যে জুড়ে, ঠিক সেই সময় SIR এর একাধিক পরিবর্তনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দারস্থ হয়েছে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ! ঠিক সেই অবস্থায় শুনানিতে হাজির হওয়ায় লোকদের পাশে তৃনমূল কংগ্রেস। নাম বাদ পড়ার আতঙ্ক নিয়ে সকাল থেকে লাইনে হাজির ভোটারদের খাবার তুলে দিল তৃনমূল কংগ্রেস। দার্জিলিং জেলা তৃনমূল কংগ্রেসের নেতাকর্মীরা এদিন নক্সালবাড়ির হাতিঘিষা গ্ৰাম পঞ্চায়েত, মনিরাম গ্ৰাম পঞ্চায়েত ও বিডিও অফিসে শুনানিতে আসা ভোটারদের হাতে খাবার তুলে দেয়। শুনানিতে ডাক পেয়ে কেউ এসেছেন চ্যাঙ্গা থেকে, কেউ আবার পাহাড়গুমিয়া চা বাগান, তো কেউ দমদমা থেকে! সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও ক্ষুধার্ত পেটে লাইনে শয়ে শয়ে মানুষ। সূর্য যখন মধ্যে গগণে তখনও SIR শুনানি না হওয়ায় পেটে খিদে নিয়ে লাইনে দাড়িয়ে থাকা ভোটারদের খাবার তুলে দেন দার্জিলিং জেলা তৃনমূল কংগ্রেসে। হাতে খাবার তুলে দেন জেলা কোর কমিটি সদস্য তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ নক্সালবাড়ি ব্লক তৃনমূল কংগ্রেসের নেতাকর্মীরা। দুপুরের খিদের সময় খাবার পেয়ে আনন্দিত শুনানিতে আসা ভোটারেরা। অপরদিকে, প্রথম দিন থেকে হয়রানি অভিযোগ তুলে শুনানির ভোটারদের পাশে দাঁড়িয়েছি আমরা। ভোটারদের হয়রানির অভিযোগ তুলে আজ মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে লড়াই করছে। আমরা মুখ্যমন্ত্রী সৈনিক হিসেবে শুনানিতে আসা ভোটারদের হাতে খাবার তুলে দিচ্ছি বলে জানান দার্জিলিং জেলা তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।

news portal development company in india
marketmystique