অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এসএসবির হাতে গ্রেফতার এক বাংলাদেশী। খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তে পানিট্যাঙ্কির নেপাল থেকে ভারতে প্রবেশের সময় এক সন্দেহভাজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদে বাংলাদেশীর হদিস পেয়ে গ্রেফতার করেএসএসবি। ধৃতের হেফাজত থেকে বাংলাদেশের পরিচয়পত্র, পার্সপোর্ট উদ্ধার করেছে এসএসবি। আজ ধৃতকে পরে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেন এসএসবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মহম্মদ আজিজুল হাকিম সাবির ঢাকার বাসিন্দা। সম্প্রতি পর্যটক ভিসায় নেপালে এসে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতেই এসএসবি আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নেবে পুলিশ।







