খড়িবাড়ির পানিট্যাংকি সংলগ্ন ইন্দো নেপাল সীমান্তের মেচী নদীতে বালি চুরির অভিযোগ। লিজভুক্ত এই নদীতে অবৈধভাবে বালি চুরির অভিযোগে এসএসবির অভিযান! মঙ্গলবার রাতে পানিট্যাঙ্কিতে এসএসবির অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ১০টি বালিবোঝাই ট্রাক্টর। ঘটনায় গ্রেফতার ১০জন চালক। এসএসবি সূত্রে জানা গিয়েছে, ৮টি ট্রাক্টরের কাছে চালান থাকলেও তার বৈধতা শেষ ছিল এবং আরো ২ ট্রাক্টরেল কাছে কোনো বৈধ নথি ছিল না। এসএসবির অনুমান, অবৈধভাবে বালি চুরির ঘটনায় সরকারি রাজস্বে ক্ষতি হওয়ার পাশাপাশি নদীতে চুরির ঘটনা ঘটছে। পরে বাজেয়াপ্ত ট্রাক্টর ও গ্রেফতার চালকদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা পরিষদের তোলা হবে। নদীতে বালি চুরি রুখতে আগামী দিনে ভূমি রাজস্ব দফতরকে অনুরোধ করা হবে বলে এসএসবি সূত্রে জানা গিয়েছে। যদিও নথি ছিল বলে চালকদের দাবি।







