ভারত সরকারের ALIMCO সংগঠনের উদ্যোগে ও বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় মেগা শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল নকশালবাড়িতে। বুধবার নকশালবাড়ির ইউনাইটেড ক্লাবে মেগা শনাক্তকরণ শিবিরে শিলিগুড়ির মহকুমার নকশালবাড়ি, খড়িবাড়ি, ফাঁসিদেওয়া ও মাটিগাড়া ছাড়াও জায়ঁগা, আলিপুরদুয়ারের অনেক বিশেষ চাহিদাসম্পন্নরা এদিন ক্যাম্পে উপস্থিত থেকে শনাক্তকরণ করেন। শিবিরে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ও ইউনাইটেড ক্লাব সহায়তা করেছে বলে বাপন দাস জানান। এই শিবির আয়োজন ক্ষেত্রে সাংসদ সৌগত রায়ের ভূমিকা পালন করেছেন বলে তিনি জানান। এদিন শনাক্তকরণ ছাড়াও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। শনাক্তকরণ শিবির শেষ করে আগামী পুজোর পর ট্রাই সাইকেল, হুইলচেয়ার, ব্যাটারি চালিত হুইলচেয়ার ও কানের মেশিন প্রদান করা হবে বলে জানা গিয়েছে।







