প্রেমিকার অশ্লীল ও অন্তরঙ্গ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে গ্রেফতার হল প্রেমিক। ফাঁসিদেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য। গত এক বছর ধরে ফাঁসিদেওয়ার মহীপাল জোতের এক যুবতীর সঙ্গে প্রেমে সম্পর্কে জড়িয়ে পড়ে জ্যোতিনগরের নিলেশ সরকার। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের ভাইরাল ছবি দেখতে পান যুবতী। গোটা ঘটনায় পরিবারের সদস্যদের জানানোর পর গতকাল রাতে ফাঁসিদেওয়ার থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফাঁসিদেওয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। প্রেমের সম্পর্ক ছিল কিন্তু কে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করেছে তা জানা নেই মত অভিযুক্ত প্রেমিকের।







