ফের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছ বোঝাই ট্রাক! ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন ৩২৭ নং জাতীয় সড়কে বটতলা এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে মধ্যপ্রদেশ থেকে শিলিগুড়িতে মাছ নিয়ে আসছিল ট্রাকটি। বটতলায় ট্রাকের গতি বেশি থাকায় জাতীয় সড়কে বাম্পার না দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। পরে ঘটনার খবর পেয়ে খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি ক্রেনের সাহায্য তোলা হয় । ঘটনায় জখম হয়েছে চালক। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।







