স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠতেই অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার! খড়িবাড়ির চক্করমারি শ্মশানঘাট এলাকায় সাতসকালে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম জগদীশ রায়, তৃণমূল কংগ্রেস নেতা তথা লোকশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। চাকরি দেওয়ার নাম করে ঘরে গিয়ে এলাকার এক নবম শ্রেণীর ছাত্রী তথা নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠে অভিযুক্তের বিরুদ্ধে। গতকাল মেয়ের শারিরিক অবস্থার পরিবর্তন দেখে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। গোটা ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। আজ সকালে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকায়। এদিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।







