ফের পুলিশের অভিযানে ২৬২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার,গ্রেপ্তার এক মহিলা এবং দুই যুবক ! ধৃতরা হল ববিতা রায় (২৪) , গন্ডগোল জোতের বাসিন্দা, বলাই বর্মন(২৯) , গৌরসিং জোত এবং মহম্মদ সামসেদ আলম (২২), বিহারের ঠাকুরগঞ্জের বাসিন্দা । জানা গিয়েছে, বুধবার খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন গন্ডগোলজোতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। অভিযানে ধৃতদের হেফাজত থেকে ২৬২ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ববিতা রায়ের বাড়িতে ব্রাউন সুগার কিনতে এসেছিল বিহারের মহম্মদ সামসেদ সেই সময় গৌরসিং জোতের বলাই ব্রাউন সুগার নিয়ে আসে। ধৃতদের পরে গ্ৰেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।ধৃতদের রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।







