নদী ঘাট বন্ধ থাকার পরেও অবৈধভাবে বালি চুরি। নদী থেকে বালি তুলে পাচারের আগে নকশালবাড়ির পানিঘাটা মোড়ে ২টি বালিবোঝাই ডাম্পার সহ গ্রেফতার ২ যুবক। অবৈধভাবে পানিঘাটা থেকে বালি তুলে বিহারে পাচারের আগে পুলিশের নাকা তল্লাশিতে এই ডাম্পার আটক করা হয় বলে জানা গিয়েছে। ঘটনায় ধৃত মহম্মদ সারাফাত হোসেন ও কিরণ প্রধান। ধৃত সারাফত বিহারের পূর্ণিয়ার এবং কিরণ মিরিকের বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।







