ফের বাজার থেকে দুঃসাহসিক চুরি। বৃস্পতিবার সকালে একটি বাইক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির অধিকারী বাজার এলাকায়। জানা গিয়েছে,সকালে ভবানন্দ মন্ডল সবজি নিয়ে বাজারে এসেছিল,সেই সময় বাইকে রেখে সবজি বিক্রি করতেই সুযোগ বুঝেই বাইকে চুরিয়ে নিয়ে যায় দুষ্কৃতীর দল। ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ। পরে ঘটনার অভিযোগ দায়ের করে ভবানন্দ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







