নদীর জলে মরা মুরগী ফেলে নদীর জল দূষিত করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ।স্থানীয় সূত্রে জানা যায় আজসকালে স্থানীয় মানুষজন নিজের জমিতে কাজ করতে গেলে পাশে থাকা নদীর কাছ থেকে দুর্গন্ধ আস্তে থাকে সামনে গিয়ে দেখল মুরগী মোরে পড়ে রয়েছে অনেক গুলো ও পোকা ধরে গিয়েছে দুর্গন্ধ বের হচ্ছে ।ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনার জেরে।জানা গেছে পাশেই এক ব্যক্তির মুরগির ফ্রাম রয়েছে ফ্রামে মুরগী মারা যায় আর ওই মুরগী গুলো ওই পাশ্ববর্তী নদীতে ফেলে পরে দুর্গন্ধ ছড়ায় ওই মরা মুরগিগুলো থেকে ।নদীর পাশে কৃষি কাজ করতে আসে কৃষকরা ওই নদীর জল দিয়ে বিভিন্ন কাজ করেন তারা জল দূষিত হওয়ায় সমস্যায় ভুকছেন তারা।পড়ে মুরগী মালিকের বিরুদ্ধে খড়িবাড়ী পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেন স্থানীয়রা







