জনবসতি ঘেঁষা নদীর চর ব্রিকি হয়ে যাওয়ায় হয়রানি শিকার হতে হচ্ছে , নতুন করে শ্মশান ঘাট তৈরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাতাহাতি জড়িয়ে পড়ছেন স্থানীয়রা ।খড়িবাড়ির কুমোরসিং জোত এলাকার ঘটনা ঘিরে শোরগোল এলাকায় । স্থানীয়দের অভিযোগ ,বুন নদীর ধারে পুরনো শ্মশান ঘাট থাকার সত্বেও নদীর চর বিক্রি হয়ে যাওয়ায় সেখানে নতুন করে শ্মশান ঘাট তেরি করছে এক গোষ্ঠী। তবে জনবসতি এলাকা ঘেঁষে তৈরি হত্তয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা । নদীর চর ব্রিকি ও শ্মশান ঘাট তৈরির অভিযোগ লিখিত আকারে প্রধান ও বিডিও’কে জানানো হয়েছিল, তবে কোনো রকম হস্তক্ষেপ না করায় সমস্যা পড়তে হচ্ছে দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার রাতে সেখানে এক গোষ্ঠী সঙ্গে স্থানীয়রা হাতাহাতি জড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি পানিশালী গ্ৰাম পঞ্চায়েত প্রধান পরিমল সিনহা এবং খড়িবাড়ি পুলিশ। গোটা ঘটনায় আলোচনা মাধ্যমে সমস্যা সমাধান করার আশ্বাস দেন খড়িবাড়ি পানিশালী গ্ৰাম পঞ্চায়েত প্রধান পরিমল সিনহা । অন্যদিকে নদীর চর কে বা কারা ব্রিকি করেছে তা খতিয়ে দেখবেন তিনি।







