জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবোঝাই কন্টেনার , ঘটনার শোরগোল এলাকায়। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন ধাকরু মোড় এলাকার ঘটনা।জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে ময়নাগুড়ি থেকে শুকনো তেজপাতা নিয়ে হরিয়ানার উদ্দেশ্য রয়না দেয় কন্টেনারটি । হঠাৎে পানিট্যাঙ্কি সংলগ্ন ধাকরু মোড়ে ৩২৭ নং জাতীয় সড়কে পাশের খাদে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় জখম হন চালক । স্থানীয় ছুটে এসে জখম কন্টেনার চালকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।







