চারচাকার গাড়িতে সুপারি সহ গ্রেফতার ২। গভীর রাতে নকশালবাড়ির সাতভাইয়ায় নাকা তল্লাশিতে চার চাকার গাড়িতে তল্লাশি চালিয়ে ২ বস্তা নেপালের সুপারি উদ্ধার করে পুলিশ। ঘটনায় কোনো বৈধ নথিপত্র দেখাতে পারায় ধৃতদের গ্রেফতার করা হয়। ধৃতরা হল রাকেশ দাস ও অমিত দাস। ধৃতরা জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে পানিট্যাঙ্কি থেকে চুরির সুপারি নিয়ে ফেরার সময় নাকা তল্লাশিতে ধৃতদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রিমান্ডে নিয়ে এই ঘটনায় তদন্তে নামবে পুলিশ। উদ্ধার হওয়া সুপারি লক্ষাধিক টাকা।







