অবৈধ ভাবে বালি বোঝাই ট্রাক্টর সহ আটক এক।পাঠানো হলো আদালতে। খড়িবাড়ির কল্যাণপুর এলাকায় ঘটনা।খড়িবাড়ি পুলিশের অভিযানে বালি বোঝাই ট্রাক্টর সহ আটক এক যুবক। ধৃত যুবকের নাম বিপিন মুন্ডা (২৫) খড়িবাড়ি থানঝোড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯টা নাগাত খড়িবাড়ির ভারত পেট্রোল পাম্প কল্যাণপুর এলাকায় বালি বোঝাই ট্রাক্টর আটক করলে বালির বৈধ নথি পত্র দেখাতে না পাড়ায় ট্রাক্টরটি কে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে পুলিশ।ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।







