সীমান্তে টহলদারিতে এসএসবি ‘র হাতে মাদক সামগ্রী সহ গ্রেপ্তার ১ ।ধৃতের নাম বেদ প্রসাদ রাজবংশী ( ১৯), নেপালের ঝাপা জেলার অর্জুন ধারার বাসিন্দা । জানা গিয়েছে শনিবার দুপুরে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন ভারত-নেপাল সীমান্তের টহলদারি থাকা এসএসবি ৪১ নং ব্যাটেলিয়ানের জায়ানরা ধৃত যুবকে আটক করে তল্লাশি চালিয়ে ধৃতের হেফাজত থেকে ১০০ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে। ধৃত যুবক পানিট্যাঙ্কি থেকে নেপাল মাদক নিয়ে যাচ্ছিলো । পরে ধৃত ওই যুবকে খড়িবাড়ি পুলিশে হাতে তুলে দেয় এসএসবি। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।







