ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার এক অভিযুক্ত।ধৃতের নাম সতেনলাল সিংহ(২৪) সে উত্তর দিনাজপুরের করণদীঘির বাসিন্দা।
জানা গিয়েছে গত তিন দিন আগে চক্কর মারি এলাকায় এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে যায় দু জন দুষ্কৃতীর দল।গত ১০ তারিখে খড়িবাড়ি থানায় অভিযোগ করেন মহিলা সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল দিনাজপুরের করণদীঘির থেকে ধৃত যুবককে গ্রেফতা করে খড়িবাড়ি থানার পুলিশ।ধৃত যুবককে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।ধৃত যুবকে সাত দিনের রিমান্ডে নিয়ে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।







