নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ ২ বালিবোঝাই ট্রাক্টর সহ গ্রেফতার ২। খড়িবাড়ি ব্লকের বলাইঝোরা ও ডুমুরিয়া এলাকায় পুলিশের অভিযানে ২টি বালিবোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ। ধৃতরা হল আশিক বর্মন ও কুমার হেমব্রম। ধৃত আশিক খড়িবাড়ির কল্যানপুরের ও কুমার বদরা জোতের বাসিন্দা। পুলিস সূত্রে খবর অবৈধভাবে নদী থেকে বালি চুরি হচ্ছে খবর পেয়ে অভিযান করে পুলিশ। আটক চালকদের কাছে কোনো বৈধ নথিপত্র পায়নি পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।







