চুরির ঘটনার তদন্তে নেমে গ্রেফতার ২। গত বুধবার খড়িবাড়ির বলাইঝোড়ায় এক হার্ডওয়ার দোকানে চুরির ঘটনা ঘটে। দিনের বেলায় দোকানে ঢুকে ১২ হাজার টাকা চুরি করে চোর। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় খড়িবাড়ি থানার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল নকশালবাড়ির গোঁসাইপুর থেকে ২ যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম জগদীশ বর্মন ও দীপঙ্কর বর্মন। ধৃতরা গোঁসাইপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই গ্রেফতার। ধৃতদের কাছে থেকে ৩০০০ টাকা সহ চুরির সময় ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।







