বিভিন্ন দাবি নিয়ে সারা রাজ্যর পাসাপাসি খড়িবাড়ীতেও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করল খড়িবাড়ীর আশাকর্মীরা। শনিবার খড়িবাড়ী দেআশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে কর্ম বিরতির পাসাপাসি একটি মিছিল বের করা হয় খড়িবাড়ী জুড়ে।এই দিন মিছিলটি খড়িবাড়ী সবুজ সঙ্ঘ ক্লাব থেকে বাজার হয়ে বিডিও অফিসের নিকট বর্তি মাঠে শেষ হয়।প্রসঙ্গত ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন আশাকর্মীরা। কিন্তু, তাদের দাবি পূরণ করেনি রাজ্য সরকার। তাই এবার একেবারে কাজ বন্ধ করে দিয়ে কর্মবিরতি শুরু করে দিলেন আশাকর্মীরা।তাদের বক্তব্য, দাবি পূরণ না হলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। সংঘটনের কৌশল্যা বর্মণ জানান বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে তাদের কর্ম বিরতি ,







