শিক্ষিকার বদলি আটকাতে শিক্ষিকাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল ছাত্র-ছাত্রীরা।

প্রিয় শিক্ষিকা বদলিতে কান্নায় ভেঙে পড়ল গোটা স্কুলের ছাত্রছাত্রীরা।
বাতাসিতে শিক্ষিকার বদলি আটকাতে শিক্ষিকাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল ছাত্র-ছাত্রীরা। শিক্ষিকার বদলি রুখতে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা পথ আটকাল। এমনি ঘটনার সাক্ষী থাকলো ডোহাগুরি গ্রামবাসী।ঘটনাটি ঘটেছে খড়িবাড়ী ব্লকের বাতাসী গ্রাম পঞ্চায়েতের ডোহাগুরি গ্রামের টোপর সিং প্রাথমিক বিদ্যালয়ে। প্রিয় শিক্ষিকা বদলির হয়ে যাচ্ছে তাতেই যেন মন খারাপের সুর গোটা স্কুল চত্বরে। স্কুলে এসে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা। অভিভাবকদের মনেও বিষাদের ছায়া। জানা গিয়েছে প্রধান শিক্ষিকা পিয়ালি দত্তের অন্য স্কুলে বদলির নির্দেশ এসেছে। আজ তার খবর শুনতে পেয়ে স্কুলে প্রধান শিক্ষিকাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা।‌‌ যেতে দেব না কান্নার রোলে  ভারাক্রান্ত হয়ে পড়েন প্রধান শিক্ষিকাও।‌ তবে অভিভাবকরা জানান প্রধান শিক্ষিকা এই স্কুলে থাকায় স্কুলের উন্নতি হয়েছে।‌ শিক্ষা খেলাধুলা সহ উন্নয়ন হয়েছে স্কুলের পরিকাঠামোর। তাই প্রধান শিক্ষিকাকে বদলি হতে দেব না। আর কাজ না হলে বিডিও অফিসে স্মারকলিপি দেওয়া হবে।‌‌ অন্যদিকে প্রধান শিক্ষিকা জানান সহকারী শিক্ষিকা হিসেবে স্কুলে আসার পর প্রধান শিক্ষিকা হিসেবে কাজ করছি‌। প্রধান শিক্ষিকা হিসেবে অন্য স্কুলে বদলির নির্দেশ এসেছে।  সরকারি নির্দেশ মানতে হবে‌।‌ তবে এখানে অন্য শিক্ষিকা আসবেন।

news portal development company in india
marketmystique