অবৈধভাবে নদী থেকে বালি তোলার অভিযোগে বালিবোঝাই ট্রাক্টর সহ গ্রেফতার এক ট্রাক্টর চালক। খড়িবাড়ির রুপন জোত এলাকার ঘটনা। ধৃতের নাম বাবলু সিংহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধভাবে ডুমুরিয়া নদী থেকে বালি তুলে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় আটক করা হয়। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।







