বিভিন্ন সরকারি কার্যালয়ের সাইন বোর্ডে বাংলা ভাষা সংযুক্তের আবেদনে মহাকুমা শাসক নিকট স্মারক-লিপি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ির

ফেব্রুয়ারী মাস পবিত্র ভাষা মাস উপলক্ষ্যে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার ৪ সদস্যের এক প্রতিনিধির দল  শিলিগুড়ি মহকুমা শাসকের সঙ্গে দেখা করে  শিলিগুড়ি ও আশপাশের এলাকায় থাকা সরকারি কার্যালয় সমূহে বেশীরভাগ সাইন বোর্ডে বাংলা সংযুক্ত নেই  আবেদন জানিয়ে তা যুক্ত করার অনুরোধ করে মহাকুমা শাসককে।
এইদিন শিলিগুড়ির মেয়রের সাথে সাক্ষাৎকার করতে গেলে সংঘঠনের সদস্যরা  কিন্তু মেয়র না থাকায় তার  অনুপস্থিতিতে অফিসে প্রতিবেদন দিয়ে আসা হয় অনুরোধ করা হয় যে শহরে থাকা বিভিন্ন মর্মর মূর্তির গুলির আচ্ছাদন ও চারিদিকে ঘিরে দেওয়ার ,সেই সঙ্গে ১৯৬১ র ১৯ শে মে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে নিহত এগারো জন ভাষা শহিদদের স্মরণে শিলিগুড়িতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের আবেদন জানানো হয় যেমনটা বাংলাদেশের একুশের শহিদদের স্মরণে  রয়েছে শহীদ মিনার বাঘা যতীন পার্কে।
এছাড়া, পূর্ত দফতরের কাছে অনুরোধ করা হয় জাতীয় সড়কের উপর  থাকা  সব সাইনবোর্ডে বাংলা যুক্ত করার জন্য । এছাড়া বর্ধমান রোডস্থিত পূর্ত দফতরের এক ই পরিসরে থাকা কয়েকটি কার্যালয়ের সাইনবোর্ডে বাংলা নেই শুধু ইংরেজী, সেখানে অবশ্যই বাংলা যুক্ত করার আবেদন জানানো হয়। সংঘঠনের দুলাল দত্ত জানান
গত কয়েক বছরে শিলিগুড়ি ও আশপাশের এলাকায় অবস্থিত একুশটি সাইনবোর্ডে বাংলা যুক্ত করা সম্ভব হয়েছে সমিতির তরফে বারবার আবেদন- অনুরোধ করে করে।
উপস্থিত ছিলেন -সজল কুমার গুহ, সম্পাদক, আন্তর্জাতিক  বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখা। , অনিল সাহা, দুলাল দত্ত ও গণেশ বিশ্বাস।
সহ অন্যান্যরা।

news portal development company in india
marketmystique