
সন্দেশখালি নিয়ে খড়িবাড়ী থানায় বিক্ষোভ প্রদর্শণ বিজেপির।সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে খড়িবাড়ী থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দিলো বিজেপির খড়িবাড়ী বুরাগঞ্জ মন্ডলের মহিলা মোর্চা। সোমবার বিজেপির মহিলা মোর্চার খড়িবাড়ী বুরাগঞ্জ মন্ডলের পক্ষ থেকে নিজ কাজ্জলয় থেকে একটি মিছিল বের করা হয় খড়িবাড়ী থানা পযন্ত ।এই দিন থানার ভেতরে বিজেপির কর্মীদের পুলিশ প্রবেশ করতে না দিলে মেইন গেট পার করে থানা চত্বরে বিক্ষোভ দেখান তারা অবশেষে বিজেপির প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দেয়।এদিকে
বিজেপির খড়িবাড়ী বুরাগঞ্জ মহিলা মোর্চার সভাপতি দীপ্তি বর্মণ বলেন সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিন্দনীয় এর বিরুদ্ধেই আজকের ডেপুটেশন আগামী দিনে নারীদের সুরক্ষা নিয়ে প্রশাসন তৎপর হক ।







