একদিকে বন্যপ্রানী আতঙ্ক অন্যদিকে চোরের উপদ্রপে রাতের ঘুম উড়েছে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন মঞ্জয়জোত এলাকাবাসীর । চোরের অভিনব কৌশল ও দক্ষতায় নাজেহাল অবস্থা পুলিশের।
জানা গিয়েছে শনিবার ভোররাতে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন মঞ্জয়জোতে এক ব্যক্তির বাড়ি থেকে চুরি যায় সোনার অলংকার ও টাকা । প্রপ্তন সেনা জবান সুভাষ ছেত্রীর দোতলা বাড়ির দোতালা ঘরের ভিতর থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে ।রবিবার সকাল বাড়ির লোক ওপরতালা তে যখন যায় দেখে ঘরের মধ্যে তিনটে আলমারি ছিলো তা ভাঙ্গা আর সেই আলমারি ভেঙে ভেতর থেকে প্রায় একতোলা সোনার গয়না ও নগদ ১০ হাজার টাকা সহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে চোর পালিয়েছে। এই খবর চাউর হতেই স্থানীয়রা ভীড় জমায় , ঠিক সেই সময় ফের ওই এলাকার এক ব্যক্তি টোটো চুরির ঘটনা সামনে আসে । ঘটনার খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। স্থানীয়রা জানান, একের পর এক চুরির ঘটনা ঘটেছে। তবে চুরি ঘটনা সামনে আসলেও চোর ধরা পড়েছে না । আমার চাই পুলিশ কড়াভাবে পদক্ষেপ গ্রহণ করুক ,যাতে আমরা এলাকায় সুরক্ষিত থাকতে পারি । যদিও রবিবার সকালে টোটো চুরির ঘটনা বুড়াগঞ্জের কিলাঘাটা থেকে টোটো সহ ১ ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশ হাতে তুলে দেয়। তবে এলাকায় চুরির কৌশল ও দক্ষতা দেখে মাদক আসাক্ত যুবকদের সাহায্য কোনো বড়ো গ্যাঙ্গ কাজ করছে এই প্রশ্ন কিন্তু দানা বাঁধেছে সাধারণ মানুষদের মনে। গোটা ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আতঙ্কে রয়েছে এলাকাবাসী । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ







