গ্রামবাসীদের জল সমস্যা সমাধান করতে সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের উদ্বোধন হল।

নকশালবাড়ির নেহাল-দয়ারাম ও ঝাপুজোতে গ্রামবাসীদের জল সমস্যা সমাধান করতে সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের উদ্বোধন হল। সৌরচালিত পানীয় জলের উদ্বোধন করলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ। এদিন জল খেয়ে জল প্রকল্পের সূচনা করেন মনিরাম প্রধান গৌতম ঘোষ ও উপপ্রধান রঞ্জন চিকবড়াইক। অনুমানিক ১১ লক্ষ টাকার গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় দুই এলাকায় এই প্রকল্প। এই প্রকল্প সাধারণ মানুষের বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা প্রদান করবে বলে প্রধান জানান। মনিরামে এর আগেও ১০টি সৌরচালিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আরো ৬টি প্রকল্পের কাজ চলছে।‌‌পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশি গ্রামবাসীরা।

news portal development company in india
marketmystique