
খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তে মাদক সহ গ্রেফতার ৩। খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে এসএসবি ৪১ ব্যাটেলিয়ানের জওয়ানরা স্পেশাল চেকিং চালানোর সময় ৩ যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছে থেকে ৪৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে এসএসবি। পরে ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। ধৃতরা হল রবীন্দ্রনাথ রায়, সায়ন রায় ও সমীর রায়। ধৃতদের মধ্যে রবীন্দ্রনাথ খড়িবাড়ির গৌরসিং জোতের বাসিন্দা অপরদিকে সায়ন নকশালবাড়ির হাতিঘিসা এবং সমীর সুকনার বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নামবে খড়িবাড়ি থানার পুলিশ।







