নকশালবাড়িতে পিকআপে করে চীনা রসুন পাচার করা হচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে হানা এসএসবি ৪১নং ব্যাটেলিয়ন! নকশালবাড়ির রথখোলা এলাকায় এসএসবির অভিযানে ২ পিকআপ চীনা রসুন আটক করল এসএসবি! রসুন নিয়ে বের হতে গেলে পাচারকারীদের বাধায় পড়তে হয় এসএসবিকে। কর্ত্যবরত এসএসবি জওয়ানের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠে। গোটা ঘটনায় রসুন ছড়িয়ে পালিয়ে যায় পাচারকারীরা! ঘটনায় ২টি পিকআপে মোট ৩০০ প্যাকেট চীনা রসুন উদ্ধার করে এসএসবি। বাধা সৃষ্টিকারী বেশকয়েকজনের নামে লিখিত অভিযোগ নকশালবাড়ি থানায় দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।







