শিলিগুড়ি: ভারত-নেপাল সীমান্তের গৌরসিংজোত এলাকায় শনিবার বড় ধরপাকড় চালিয়েছে পুলিশ। ১৯ গ্রাম ব্রাউন সুগার ও ৪ লাখ ৭০ হাজার ৫০০ টাকা নগদসহ দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দুই মহিলা হলেন রজনী গিরি বয়স (৩০) এবং রিয়া দাস বয়স(২৯)। দুজনেই গৌরসিংজোতের বাসিন্দা। গোপন সূত্রের খবরে ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গৌরসিংজোত এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ এই মাদক ও নগদ টাকা উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুই মহিলাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই মহিলাকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।







