স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে ম্যারাথন খড়ি বাড়ীতে।

স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে ম্যারাথন খড়ি বাড়ীতে।শুক্রবার খড়িবাড়ী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয় খড়িবাড়ীতে।এই দিন সকাল ৭টা থেকে সুরু হয় ম্যারাথন প্রতিযোগিতা। ম্যারাথনটি খড়িবাড়ী থেকে শুরু হয়ে P W D মোড় হয়ে ভালুকগারা দিয়ে পুনরায় খড়িবাড়ী বিডিও অফিস নিকট এসে শেষ হয়। ছেলে ও মেয়েদের জন্য পৃথক দূরত্ব ও পুরুস্কারের বেবস্থা করা হয় এই ম্যারাথনে। প্রায় ১৯৯জন ছেলে মেয়ে এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ নেয়। অনুষ্ঠানে এসে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কেশরী মোহন সিংহ বলেন যুব সমাজ মাঠের প্রতি আগ্রহ কমে গিয়েছে মোবাইলের দিকে ঝোঁক বেশি ও ড্রাকসের দিকে নেশায় আসক্ত হয়ে পড়ছে তাদের সবাইকেই মাঠের দিকে নিয়ে আসার একটি প্রচেষ্টা।উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মদক্ষ কেশরী মোহন সিংহ ,খড়িবাড়ী পঞ্চায়েত সমিতির কর্মদক্ষা মনিকা রায় সিংহ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুকুল সরকার সহ অন্যান্য নেতা কর্মী বৃন্দ

news portal development company in india
marketmystique