এক যুবককে পিটিয়ে হত্যার করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ।

এক যুবককে পিটিয়ে হত্যার করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ।

এক যুবককে পিটিয়ে হত্যার করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ।  ঘটনাটি ঘটেছে বাংলা সীমান্ত বিহারের গালগলিয়া থানার নেকনাগাছ এলাকায়।  মৃত যুবকের নাম সুত্তম সিংহ(২৬)  তিনি বিহারের কিষাণগঞ্জ জেলার গলগলিয়া গজ থানা এলাকার নেকনাগজ এলাকার বাসিন্দা ছিলেন। 
প্রাপ্ত তথ্য অনুসারে, মৃত সুত্তম সিংহ বুধবার সন্ধ্যা বিহারের লাটগাছ গিয়েছিলেন, সেই সময় কিছু লোক লাঠি ও রড নিয়ে তার উপর হামলা চালায়, যার কারণে তিনি গুরুতর আহত হন।
তবে এই বিষয় মৃতের জেঠাতো ভাই লবো সিংহ জানান
মৃত সুত্তম সিংহের সাথে  গলগলিয়াগজের এক যুবতীর পেমের সম্পর্ক ছিলো সেই সম্পর্কের জেরে বুধবার বিকেল ৫ নাগাদ যুবতী যুবক কে নিজ গীহে ডাকে , যুবক আসলে,  যুবককে মেয়ের বাড়ির লোক ও গ্রামের কিছু মানুষজন বেধর মারে  যুবক ওইভাবেই আহত অবস্থায় পড়ে থাকে।
পরে স্থানীয় লোকজন নিহতের ভাইকে খবর দেয়।  খবর পেয়ে নিহতের ভাই গৌতম সিংহ ঘটনাস্থলে পৌঁছে তার ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।বুধবার রাতে গৌতম সিংহ তার ভাইকে আহত অবস্থায় বাংলার নিকটবর্তী খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত সুত্তমের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।এর পর মৃতের ভাই গৌতম সিংহ বৃহস্পতিবার গলগলিয়া থানায় ছয় জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।

news portal development company in india
marketmystique