
ফের কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়
খড়িবাড়ি ব্লকের পশ্চিম হাওদা ভিটা এলাকায় বঙ্কা রায়ের কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে,আজ সকালে মা কালীর মন্দিরে পুজো দিতে গিয়ে লক্ষ করে মা কালী কে পড়ানো অলঙ্কার গুলো আর নেই ।কালী মায়ের সোনার তৈরি ১ভরি মালা ৫ ভরি রুপোর জিনিশ চুরি হয়েছে। জার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এরপরই খবর দেওয়া হয় খড়ি বাড়ি থানার পুলিশকে। পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।







