
স্ট্রোক করে শয্যাশায়ী অসহায় মহিলাকে সাহায্যের জন্য এগিয়ে এলো যুব তৃণমূল কংগ্রেস।শনিবার খড়িবাড়ি ব্লকের কদম তলা এলাকার বাসিন্দা ধর্তি দেবনাথ গত 1 বছর স্ট্রোক করার পর শয্যাশায়ী । এতে ধর্তি দেবনাথ গত 1 বছর ধরে চলাফেরা বন্ধ হয়ে গেছে। এই অবস্থার খবর পেয়ে রানিগঞ্জ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশরী মোহন সিংহ উদ্যোগে এদিন হুইল চেয়ার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন খড়িবাড়ি ব্লক যুব সভাপতি কিশোরী মোহন সিংহ, পরিমল সিংহা অর্জিত দেবনাথ সহ অন্যান্যরা। কিশোরীমোহন জানান, যুব তৃণমূল সবসময় মানুষের পাশে থাকে। ধর্তি দেবনাথের খবর পেয়েই আমরা হুইল চেয়ার বিতরণ করলাম।







