
করম পুজোর অনুষ্ঠানে যোগ দিতে আসলেন বিধায়ক দুর্গা মুরমু।সোমবার সন্ধাবেলা করম পুজোর অনুষ্ঠানে যোগ দিতে আসেন ফাঁসিদেওয়া বিধানসভার বিধায়ক দুর্গা মুরমু।গ্রাম বাংলার এক প্রাচীন পার্বণ হলো করম পরব বা করম পূজা। আদিবাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল করম পুজো ।করম প্রধানত সৃষ্টির উৎসব। কর্ম থেকে করমের উৎপত্তি। ভাদ্র মাসের শুক্লা একাদশী বা পার্শ্ব একাদশীতে সমাজে পালিত একটি উৎসব হলো করম। এইদিন খড়িবাড়ী ব্লকের ফুলবাড়ী টি স্টেট সংলগ্ন এলাকায় এই করম পুজোর অনুষ্ঠান করা হয়।বিভিন্ন নাচ গান আচার নিয়মের সাথে পালন করেন করম পুজোর অনুষ্ঠান স্থানীয়রা। করম পুজোর অনুষ্ঠানে যোগ দিতে আসেন ফাঁসিদেওয়া বিধানসভার বিধায়ক দুর্গা মুরমু, ফুলবাড়ী টি স্টেটের মেনেজার , স্টাফরা সহ অন্যান্যরা।







