
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক দিবসিও ফুটবল টুর্নামেন্টে ।বুধবার খড়িবাড়ী ব্লকের বিন্নাবাড়ী গ্রাম পঞ্চায়েতের উল্লাজোতে এক দিবসিও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলো বিন্নাবাড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেস। এই দিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মদক্ষ কেশরী মোহন সিংহ।জানা যায় বিভিন্ন প্রান্তের ৮টি টিম নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পড়ে অনুষ্ঠানে যোগ দিতে আসেন দার্জিলিং ডিস্টিক তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ ,তাকে বরণ করে নেন বিন্নাবাড়ী উপপ্রধান প্রমোদ জয়সোআল। পাপিয়া ঘোষ বলেন খেলা ধুলো আমাদের জীবনের একটি অঙ্গ , করুনা অতিমারির জন্য গত দুবছর ধয়ে গৃহ বন্ধি ছিলো মানুষজন আবার সাভাবিক ছন্দে ফিরছে মানুষ। এই দিনের ৮ দলীয় খেলায় উইনাস হয়েছে খুনিয়া পুকুর ও রানাসআপ মারুতি টি স্টেট,,জয়ী টিমের হাতে ট্রফি তুলেদেন পাপিয়া ঘোষ। উপস্থিত ছিলেন দার্জিলিং ডিস্টিক তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ ,শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মদক্ষ কেশরী মোহন সিংহ, খড়িবাড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রয় সিংহ,কর্মদক্ষ ললিত বর্মণ ,বিন্নাবাড়ী উপপ্রধান প্রমোদ জয়সোয়াল সহ নেতা কর্মী বৃন্দ।







