
খড়িবাড়ী সবুজ সঙ্গের খুঁটি পূজা। রবিবার সুক্ল দ্বিতীয়া দিন খুঁটি পূজা সম্পূর্ণ করলো শিলিগুড়ি মহকুমার অন্তর্গত খড়িবাড়ী ব্লকের খড়িবাড়ী সবুজ সঙ্গ দুর্গা পূজা কমিটি।পুজোর ঢাকে পড়ে গেল কাঠি!বেজে গেল পুজোর বাদ্যি! । এবার তাদের পুজো ৭৮ তম বৎসরে পড়লো।

এবারে তাদের বিশেষ আকর্ষণ থিম রয়েছে পুতুলের দেশে আমরা। চন্দন নগরের আলোক সজ্জায় সেজে উঠবে পুরো প্যান্ডেল চত্বর ।সামনেই রয়েছে রাজ্য সড়ক তাই ট্রাফিকের জন্য রয়েছে বিশেষ বেবস্থা, পুরো পুজো চত্বরে থাকবে CC tv কেমেরা । তাদের এবারের বাজেট রয়েছে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টাকা ।কমিটির নারায়ণ চন্দ্র নাথ বলেন এবারে তাদের পুজো শহরের পুজো গুলোর সাথে টেক্কা দেবে , খড়িবাড়ী ব্লকে বিভিন্ন প্রান্তের মানুষ জন ,ভিন রাজ্যের ও পাশ্ববর্তী দেশ নেপাল থেকেও প্রচুর দর্শনার্থী আসে পুজো দেখতে।







