খড়িবাড়ীর ছেলে সুযোগ পেলো ব্যাঙ্গালোর ড্রিম ইউনাইটেড ফুটবল দলে ।

খড়িবাড়ীর ছেলে সুযোগ পেলো ব্যাঙ্গালোর ড্রিম ইউনাইটেড ফুটবল দলে । খড়িবাড়ী ব্লকের বুরগঞ্জ গ্রাম পঞ্চয়েতের অন্তর্গত খুরিয়াজোতের সুভাষ সোনারের পুত্র আকাশ সোনার সুযোগ পেয়ে গেলেন ব্যাঙ্গালোর সুপার ডিভিশন খেলার, ব্যাঙ্গালোর ড্রিম ইউনাইটেড ক্লাবের মাধ্যমে।


গ্রামের দলের হয়ে খেলতে খেলতেই শিলিগুড়ি শুকনা অ্যাক্যাডমি ফুটবল দলে সুযোগ, আর্থিকভাবে খুব স্বচ্ছল পরিবার থেকে আকাশ সোনার উঠে আসেননি। লেখাপড়া এবং ফুটবলের মধ্যে যে কোনো একটাকে গুরুত্ব দিতে হয়েছিল। ফুটবল মাঠকে বেছে নিয়েছিলেন আকাশ,


খুব ছোট থেকেই পাড়ার মাঠে ফুটবল খেলতো গ্রামে যেরকম হয় আর কী। তখন থেকেই আকাশের খেলা দেখে গ্রামের লোকজন বলত, ছেলেটার মধ্যে প্রতিভা রয়েছে। গ্রামের দলের হয়ে বিভিন্ন জায়গায় খেলেছে।
তার পর শিলিগুড়ি শুকনা অ্যাক্যাডমি তে যুক্ত হয় নিজের খেলা কে আরো ভালো করার জন্য।আকাশ সোনার একজন গোলকিপার ,বহুদিন শিলিগুড়ি শুকনা অ্যাক্যাডমি তে নিজে ভালো প্রশিক্ষণ নিয়ে নিজের খেলাকে উন্নত মানের পর্যায় নিয়ে গিয়েছে।

17ও 18 মার্চ শিলিগুড়ি ইউনাইটেড ক্লাব দারা  ব্যাঙ্গালোর সুপার ডিভিশন খেলার জন্য একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে ভাগ নেয় শিলিগুড়ির শুকনা অ্যাক্যাডমির আকাশ সোনার , এবং সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে সুযোগ পেয়ে যান ব্যাঙ্গালোর সুপার ডিভিশন খেলার, ব্যাঙ্গালোর ড্রিম ইউনাইটেড ক্লাবের হয়ে খেলার।বর্তমানে সুপার ডিভিশনের খেলা চলছে,, এমনটাই ব্যাঙ্গালোর থেকে ফোনের মাধ্যমে জানান আকাশ সোনার।

news portal development company in india
marketmystique