
গণেশ পুজোর খুঁটি পুজা সম্পূর্ণ করলো ব্যাবসায়ী সমিতি। বৃহস্পতিবার গণেশ পুজোর খুঁটি পুজো সম্পূর্ণ করলো খড়িবাড়ী ব্যাবসায়ী সমিতি।প্রসঙ্গত, হিন্দু ধর্মের প্রচলিত রীতি অনুযায়ী, সব পুজোর আগে গণেশ পুজো করতে হয় । গণেশের আরাধনার পরই একে একে আসেন বিশ্বকর্মা, মা দুর্গা, লক্ষ্মী, কালী থেকে মা সরস্বতী। খড়িবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জাঁকজমকের সাথে পুজো অর্চনার মধ্যে দিয়ে খুঁটি পুজো করে। মঞ্চ বাঁধার কাজের প্রস্তুতি শুরু হল। এবছর বড় আকারে গণেশ পুজোর আয়োজন করেছে খড়িবাড়ী ব্যাবসায়ী সমিতি।গতবারের থেকো জাঁকজমকভাবে হতে চলেছে ব্যাবসায়ী সমিতির গণেশ পূজা এমনটাই জানিয়েছে ব্যাবসায়ী সমিতির সদস্যরা।







