ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার। ফাঁসিদেওয়ার মাদাতি টোলপ্লাজায় দুটি ডাক পার্সেলের লরি আটক করে উদ্ধার ৪৯টি মহিষ। ঘটনায় দুটি লরি উদ্ধার করল বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। ঘটনায় গ্রেফতার ২ চালক! পুলিশ সূত্রে খবর, বৈধ নথিপত্র ছাড়াই ডাক পার্সেলের লরিতে মহিষ পাচার খবর পেয়ে এই সাফল্য। বিহার থেকে অসম হয়ে বাংলাদেশের যাচ্ছিল এই লরি বলে জানা গিয়েছে। ঘটনায় গ্রেফতার মহম্মদ আমির ও মহম্মদ ওয়ারিশ, ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে এই ঘটনার তদন্তে নামবে পুলিশ।







