খড়িবাড়ির সীমান্তবর্তী এলাকা পানিট্যাঙ্কি মাদকে আতুর গড়ে পরিণত হয়েছে! মাদক কারবার ঠেকাতে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ ও এসএসবি। বুধবার বিকেলে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন কুয়াটার মোড়ে অভিযান চালিয়ে ১৯৯ গ্ৰাম ব্রাউন সুগার সহ এক যুবকে গ্রেফতার করে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দিল এসএসবি । ধৃতের নাম মুকেশ রায়, সে খড়িবাড়ির কোয়াটের বাসিন্দা। জানা গিয়েছে, বুধবার বিকেলে কোয়াটার মোরে রেলগেট সংলগ্ন এলাকায় এক সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালায় এসএসবি। যুবকের হেফাজত থেকে ১৯৯ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পরে আটক যুবককে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে রীমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ







