নেতাজির জন্মজয়ন্তীতে বার্ষিক ক্রীড়া সারদা শিশুতীর্থে।
বৃহস্পতিবার বাতাসি সারদা শিশুতীর্থে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এই দিন বিভিন্ন খেলা ধুলোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মদক্ষ কেশরী মোহন সিংহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল সিংহ, খড়িবাড়ি উচ্চতর বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রবীর কুমার রায় সহ অন্যান্যরা







