গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। নকশালবাড়ির হাতিঘিসার সেবদুল্লা জোতের ঘটনা। এদিন ঘরের দরজা খুলতেই ঝুলন্ত অবস্থায় যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। কেন আত্মঘাতী হল এই শিক্ষার্থী তার তদন্তে নেমেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, শিবমন্দিরের এক বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করত মৃত মনিকা রাই। এদিন দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষার আগে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।







