শাল কাঠ পাচারকারী গ্রেফতার, লক্ষাধিক টাকার কাঠ জব্দ
খড়িবাড়ি থানার পুলিসের বড় সাফল্য। লক্ষাধিক টাকার শাল কাঠসহ একজন পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তি নির্মল টিগ্গা, নকশালবাড়ির মেরিভিউ জোতের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, খড়িবাড়ির ফুলবর জোত এলাকায় একটি চার চাকার গাড়ি থেকে এই বিপুল পরিমাণ শাল কাঠ উদ্ধার করা হয়েছে। ধৃত নির্মল জঙ্গল থেকে চুরি করা কাঠ চেরাই করে বিহারে পাচার করার চেষ্টা করছিল।
পুলিশের ধারণা, নির্মল এক বড় পাচার চক্রের সঙ্গে যুক্ত। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।







