ট্রাক্টরের চাকায় পিষ্ট, মুক বধিরের মৃত্যু! খড়িবাড়ির ঘোষপুকুর – নক্সালবাড়ি রাজ্য সড়কে দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম দিনোনাথ মাহত বয়স (৩৬)। তিনি কিলাঘাটার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুড়াগঞ্জের রাঙ্গালি সংলগ্ন এলাকায় এদিন সন্ধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকাকালীন একটি বালির ট্রাক্টর তাকে ধাক্কা মারে। ফলে তিনি চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নক্সালবাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছে। খড়িবাড়ি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।







