চোর সন্ধে দুই যুবককে ঘিরে ব্যাপক চাঞ্চল্য।

চোর সন্ধে দুই যুবককে ঘিরে ব্যাপক চাঞ্চল্য।শনিবার মধ্যরাত্রিতে খড়িবাড়ীর রূপণজোত সংলগ্ন এলাকায় চোর সন্ধ্যে দুই যুবককে আটক করে গ্রামবাসী। জানা গেছে পর পর ওই গ্রামে ছাগল চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষজন রাত্রিতে সজাক থাকে ।এই দিন প্রায় রাত্রি ১.৩০মিনিট নাগাদ দুই যুবককে ওই গ্রামের আসে পাশে ঘোড়া ঘুড়ি করতে দেখে স্থানীয়রা। ততক্ষণে খবর চাওর হতেই গ্রামবাসী ভিড় জমাতে থাকে ।পড়ে গ্রামবাসী জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি ও তাদের  স্কুটি থেকে বেশ কিছু কাটার,প্লাস, রেঞ্জ পেলে যুবক দুটিকে উধম মধ্যম দেয় ও বেঁধে রাখে।খবর পেয়ে খড়িবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় তাদের থানায় নিয়ে যায়।

news portal development company in india
marketmystique