৩০ গরু সহ গ্রেফতার ২ পাচারকারী। খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তের চক্করমারিতে নাকা তল্লাশিতে আটক গরুবোঝাই লরি। বিহার থেকে বাংলায় গরু পাচারের আগে গ্রেফতার ২ পাচারকারী। গতকাল গভীর রাতে চক্করমারির এলাকায় পুলিশের নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন একটি লরিকে আটক করে এবং লরির ভেতর তল্লাশি করতেই উদ্ধার হয় ৩০টি গরু। গাড়ির চালকের কাছে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে গাড়ির চালক সহ আরো এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর ধৃত তরুণ দাস বয়স(৩৯) জাহাঙ্গীর আলম বয়স (৩১) দুজনেই উত্তর দিনাজপুরের করনডিঘীর বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। বিহার থেকে গরু চুরি করে লরিতে পাচারের ছক ছিল কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।







