শশ্মানর ঘাটের মন্দিরে দুষ্কৃতী হামলা, ভাঙচুর করা হয়েছে শিব এবং কালীঠাকুরের মূর্তি! খড়িবাড়ির অধিকারী সংলগ্ন বারাসাত ভিটার ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, শুক্রবার ভোরে রাতে কয়েকজন দুষ্কৃতী বারাসাত ভিটায় বালুবাড়ীশশ্মান ঘাটে মন্দিরে থাকা শিব এবং কালীঠাকুরের মূর্তি ভাঙচুর করে । সকালে গ্ৰামের লোকেদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়িবাড়ি থানার পুলিশ । স্থানীয়দের অভিযোগ এলাকাতে অশান্তি ছড়াতে দুষ্কৃতীরা মন্দিরের কালীও শিবের মূর্তি ভাঙচুর করেছে। পুলিশ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার করুক। দোষীদের কঠোর শাস্তি দাবি জানান স্থানীয়রা। অন্যদিকে, এলাকাকে শান্তি বজায় রাখতে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ ।







