জাল আধার কার্ড চক্রে গ্রেফতার বেড়ে ৩। খড়িবাড়ির বাতাসীতে জাল আধার চক্রে গত বৃহস্পতিবার হানা দিয়ে সোনাই সরকারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে রিমান্ডে নিয়ে এবার আরো ২ জনকে গ্রেফতার করল পুলিশ। জলপাইগুড়ি থেকে গ্রেফতার করল খড়িবাড়ি পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। জাল আধার করতে সোনাইয়ের সহায়তা করত এই ২ ধৃতরা। বাংলাদেশী নাগরিকদের পরিচয়পত্র করার ক্ষেত্রে এরা কাজ করত কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত সোনাই গতবছর ফাঁসিদেওয়া এক বাংলাদেশী নাগরিকদের গ্রেফতারের ঘটনায় জাল নথিপত্র করার অভিযোগে গ্রেফতার হন। জাল এই আধার চক্রে আরো কতজন রয়েছে কিভাবে এই চক্র চলত তার তদন্তে পুলিশ।







